“শিশু হলো ভবিষ্যতের বীজতলা।” সঠিক যত্ন, উপযুক্ত শিক্ষা ও দিকনির্দেশনা পেলে সেই বীজতলা থেকেই জন্ম নেবে আলোকিত সমাজের নির্মাতা। তামরীন মডেল মাদরাসায় আমরা চেষ্টা করি প্রতিটি শিক্ষার্থীকে শুধু বইপড়ুয়া নয়, বরং সৎ, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে।
মানুষের প্রাচীনতম শিক্ষক ছিলেন নবী-রাসূলগণ, আর সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ। তিনি বলেছেন— “আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।” এই অনন্য শিক্ষাদর্শই আমাদের জন্য প্রেরণার উৎস। আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল পুঁথিগত বিদ্যা নয়; এটি হলো মানুষকে সঠিক চরিত্র, সত্যনিষ্ঠা ও নেতৃত্বের পথে দীক্ষিত করার সর্বোত্তম মাধ্যম।
বাংলাদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষা একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ ধারা। সাধারণ শিক্ষার পাশাপাশি যুগ যুগ ধরে এটি সমান্তরালভাবে চলেছে এবং মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করেছে। ধর্মীয় ও জাগতিক শিক্ষা পরস্পরের পরিপূরক। তাই যুগোপযোগী সিলেবাস, মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, সৃজনশীল কার্যক্রম এবং শিশু-মনস্তত্ত্বভিত্তিক পদ্ধতির সমন্বয়ে আমরা তামরীন মডেল মাদরাসার পাঠক্রম সাজিয়েছি।
এখানে শিক্ষার্থীরা কেবল বইপাঠে সীমাবদ্ধ থাকে না; বরং অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে উদ্বুদ্ধ হয়। আর্ট অ্যান্ড কালচার, সৃজনশীল প্রকাশভঙ্গি, সুশৃঙ্খল আচার-আচরণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মধ্য দিয়েই তারা হয়ে উঠবে সমৃদ্ধ সমাজের নেতৃত্বদানে সক্ষম মানুষ।
আমাদের লক্ষ্য হলো— এমন একটি প্রজন্ম তৈরি করা যারা ইসলামী মূল্যবোধে দৃঢ়, জাগতিক জ্ঞানে সমৃদ্ধ, চরিত্রে উজ্জ্বল এবং বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।
আল্লাহর অশেষ রহমতে তামরীন মডেল মাদরাসা আগামী দিনে একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাজে কার্যকর ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
আবুবকর বিন রাশেদ
প্রতিষ্ঠাতা পরিচালক
তামরীন মডেল মাদরাসা
৩. প্রতিষ্ঠানের পরিচিতি
আধুনিক সমাজে মানসম্মত শিক্ষা শুধু পেশাগত সাফল্যের জন্য নয়, বরং সঠিক জীবনদর্শন ও আচরণ গঠনের জন্য অপরিহার্য। তামরীন মডেল মাদরাসা – জীবন অনুশীলনের জন্য প্রতিষ্ঠিত এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয় আগামী দিনের নেতৃত্বশীল প্রজন্ম।
প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে মানসম্মত জেনারেল শিক্ষা, নূরানী শিক্ষা, নাজেরা এবং হিফজুল কুরআন প্রোগ্রাম। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার সুবিধার মাধ্যমে ভিন্ন বয়স ও চাহিদার শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ ও যত্নশীল পরিবেশ।
শিক্ষার পাশাপাশি, বাস্তব জীবনে প্রায়োগিক অনুশীলনমুলক, স্বচ্ছ শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা হয়:
মূল নীতি / মূল্যবোধ
শিক্ষা = জ্ঞান + প্রয়োগ
সততা, দায়িত্বশীলতা, সহনশীলতা
অভ্যাস ও চর্চা ভিত্তিক শেখার উপর জোর
লক্ষ্য
কুরআন-সুন্নাহভিত্তিক মূল্যবোধে শিশুদের জীবন গড়ে তোলা। সমাজের সর্বস্তরে ইসলামি শিক্ষার প্রসার ঘটানো।
উদ্দেশ্য
সৎ যোগ্য, আদর্শীক প্রজন্ম তৈরির মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সহযোগী হওয়া।
আমাদের লক্ষ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং শিক্ষার্থীর চরিত্র, চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং বাস্তব জীবনে দায়িত্ব পালন করার ক্ষমতা গড়ে তোলা।
বিভাগ সমুহ:
নুরানী:
কায়েদা আমপারার পাশাপাশি প্রয়োজনীয় তাজবীদ ও ইসলামী শিক্ষা
সময়সীমা: ১বছর
নাযেরা:
মাশকের মাধ্যমে বিশুদ্ধ তিলাওয়াতে অভ্যস্তকরণের পাশাপাশি তাজবীদ ও প্রয়োজনীয় ইসলামী শিক্ষা
সময়সীমা: ১বছর
হিফজুল কোরআন:
বিশুদ্ধ তাজবীদ ও লাহানে পুরো কোরআন
মুখস্তকরণের পাশাপাশি প্রয়োজনীয় ইসলামী শিক্ষা
সময়সীমা: ৩বছর
হিফজ শুনানী:
পুরো কোরআন সবক শেষে পুর্ণ ইয়াদ করতে পুণরায় শুনানো।
সময়সীমা :১বছর
ভাষা শিক্ষা কোর্স:
আরবি ও ইংরেজী ভাষায় দক্ষ ও কথোপকথনে অভ্যস্ত করতে নিয়মিত প্রশিক্ষণ।
সমন্বিত কিতাব বিভাগ
চতুর্থ শ্রেণি প্রথম জামাত
পঞ্চম শ্রেনি দ্বিতীয় জামাত
জেনারেল : বেফাক ও জাতীয় শিক্ষা কারিকুলাম [NCTB] ‘র পাঠ্যক্রমের সমন্বয়ে শিশু থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত।
৫. সিলেবাস ও পাঠ্যক্রম
সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান। নূরানী, নাজেরা ও হিফজুল কুরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান শেখানো। শৃঙ্খলা, নৈতিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশ। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার সুবিধার মাধ্যমে অভিভাবকবান্ধব শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা।
প্লে–নার্সারি:
বাংলা ও ইংরেজির প্রাথমিক বর্ণ ও শব্দ চেনা
সংখ্যা চেনা ও মৌলিক গণিত
মৌলিক ইসলামি শিক্ষা (দোয়া, ছোট সূরা, শিষ্টাচার)
ছবি দেখে শেখা, গল্প, কবিতা, গজল
খেলাধুলা ও হ্যান্ডওয়ার্ক
প্রথম–পঞ্চম শ্রেণি:
সাধারণ শিক্ষা: বাংলা, ইংরেজি, আরবি সাহিত্য,গণিত, বিজ্ঞান,
দ্বীনি শিক্ষা: নূরানী, নাজেরা, হিফজুল কুরআন,সমন্বিত কিতাব বিভাগ